চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হল ক্যারিয়ার ক্লাবের ২০২৫-২৬ বছরের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে মো. আবদুর রহিম সিয়ামকে সভাপতি এবং মো.আবু বক্করকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সংগঠনটির ফেসবুক পেইজে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া ৫৩ জনকে বিভিন্ন পদে রাখা হয়েছে।
উপদেষ্টা হিসেবে আছেন শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী এবং হাউজ টিউটর ড. ইমাম হোসাইন। এছাড়া ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন মো. রাকিবুল হাসান, মেহেদি হাসান সোহান।
ছাত্র উপদেষ্টা মেহেদি হাসান সোহান বলেন, ‘আমরা হলের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট ও ক্যারিয়ারের অগ্রগতির জন্যই এই ক্লাব প্রতিষ্ঠা করেছি। আশা করি এই কমিটি সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাবে।’
প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ