নেপাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার কথা ছিল। নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পা রাখার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে ফুটবল টিমের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

নেপালের রাজধানী কাঠমান্ডু এখন পুরো রণক্ষেত্র। নেপালের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর বাসায় হামলা ও আগুন দেওয়া হয়েছে। নেপালের প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন। আগের দিন রাতে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন। কাঠমান্ডু বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। নেপালে অবস্থানরত বাংলাদেশীদের ঘর বা হোটেল থেকে বের না হওয়ার জন্য নির্দেশ দিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ হাই কমিশন।