ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। তিনি ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। তামান্না মোট ১০,০৪৮ ভোট পেয়ে ইতিহাস রচনা করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।

ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং উৎসাহে ক্যাম্পাস ছিল মুখর।

নির্বাচনের প্রচারণা চলাকালে বিতর্কিত একটি ঘটনা ঘটেছিল। শুরুর দিনেই ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রচার বোর্ড ভাঙচুর করা হয় এবং তামান্নার ছবি বিকৃত করা হয়। তবে তামান্না সেই ঘটনার প্রতিক্রিয়ায় ছবি শেয়ার করে লিখেছেন, “স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথে আমরা থামব না।”

ঢাবির শিক্ষার্থীরা ছবির বিকৃতি ঘটাকে নারীর পোশাক স্বাধীনতা ও নারীর প্রতি বিদ্বেষের প্রকাশ হিসেবে নিন্দা জানিয়েছে।