চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
সোমবার মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে সর্বমোট মনোনয়ন সংগ্রহ করেছেন ১৪১ জন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে ৭১ জন। হল সংসদে ৭০ জন। ছাত্র হলে ২৫ জন এবং ছাত্রী হলে ৪৫ জন মনোনয়ন নিয়েছে।

বেলা পৌনে ৫টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
এর আগে রোববার প্রথম দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেই হিসেবে দুই দিনে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ