চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৭১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে ১২৫ জন, ছেলেদের হলে ১৫০ জন, মেয়েদের হলে ৯৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আজ মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ থাকলেও শাখা ছাত্রদলের লিখিত আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র জমাদানের সময়সীমা একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।

দুপুর সোয়া ১২টার দিকে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার মধ্যে মনোনয়ন জমা দেওয়া যাবে।