সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার অনুমতির জন্য লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত ২৫ অক্টোবরের পরিবর্তে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য, অনলাইনে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ, পরীক্ষার-কেন্দ্রের তালিকা এসব যথাসময়ে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।