বরিশালে সাময়িক বরখাস্ত হওয়া বন কর্মকর্তা কবির হোসেন পাটওয়ারী’কে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মধ্যরাতে নথুল্লাবাদ এলাকার
একটি সরকারি কোয়াটার থেকে ট্রাকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন কবির হোসেন।

বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক ভর্তি মালামাল জব্দ করে পুলিশ। পুলিশ জানায় অভিযোগ যাচাই করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

সম্প্রতি ১৭ টি বিয়ে করার ঘটনায় আলোচনায় আছে কবির হোসেন, এর পরই তাকে সাময়িক বরখাস্ত করে বন ও পরিবেশ মন্ত্রনালয়।