শেষদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের বিভিন্ন পদে ৯৩১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) মনোনয়ন জমা দিয়েছেন ৪২৯ জন। অন্যদিকে হল সংসদে ৫০২ জন মনোনয়ন জমা দিয়েছেন। ছেলেদের হলে মনোনয়ন জমা দিয়েছেন ৩৫৬ জন। আর মেয়েদের হলে জমা দিয়েন ১৪৬ জন প্রার্থী।

হল ভিত্তিক মনোনয়ন জমা

আলাওল হলে ৩৩ জন, এফ রহমান হলে ৩৮ জন, শাহজালাল হলে ৩৬ জন, শাহ আমানত হলে ৪৩ জন, সোহ্‌রাওয়ার্দী হলে ৫৩ জন, শহীদ আব্দুর রব হলে ৩১ জন, মাস্টারদা সূর্যসেন হলে ৩৭ জন, শহীদ ফরহাদ হোসেন হলে ৪৭ জন, অতীশ দীপঙ্কর হলে ৩৮ জন, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২১ জন, শামসুন নাহার হলে ২২ জন, প্রীতিলতা হলে ২৬ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩১ জন, বিজয় ২৪ হলে ২৯ জন, নবাব ফয়জুন্নেছা হলে ১৭ জন মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে রোববার (২১ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র যাচাই-বাছাই , এবং সোমবার (২২ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এবিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, আজকে ছিল মনোনয়ন যাচাই বাছাইয়ের তারিখ, এটার পরিবর্তিত তারিখ রোববার। আর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের কথা ছিল রোববার। তার পরিবর্তিত তারিখ সোমবার। বাকি সিডিউল ঠিক থাকবে।