বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল’র সাথে বুধবার ২২ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের পক্ষ থেকে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ।
বৈঠকের কারন সম্পর্কে জানতে চাওয়া এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিসে শুরার সদস্য মোহাম্মদ কামাল হোসেন খবরবেলা কে বলেন- আমরা ক্রিকেটে অঙ্গনের দূরবৃত্তায়ন দূর করা, সার্বিক শৃংঙ্খলা ও মানউন্নয়ন ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছি।
আমরা বিসিবি সভাপতিকে এটাও অশ্বস্ত করেছি ক্রিকেটের সার্বিক উন্নয়নে আমাদের যে কোন সহযোগীতাও থাকবে।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও শিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, ড. মোবারক হোসাইন, জামায়াত নেতা ডা.মঈন উদ্দিন প্রমুখ।
প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ