চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে যোগদান করেছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
সোমবার পূর্বাহ্নে আগামী ১ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চবি প্রক্টর অফিসে সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ নবনিযুক্ত প্রক্টরকে দায়িত্ব বুঝিয়ে দেন।
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ