দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে আবারও একসাথে কাজ শুরু করলেন আলোচিত অভিনেতা হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি। গাজীপুরের কাপাসিয়ার পদ্ম বিলে শাওন আশরাফ পরিচালিত নতুন সিনেমা ‘আইলা চোরা’-এর একটি গানের শুটিংয়ে অংশ নেন তারা।

হিরো আলম বলেন, “আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, তবে একসাথে কাজ করতে গিয়েই সব ঠিক হয়ে গেছে।”
অন্যদিকে রিয়া মনি জানান, কাজের জায়গায় সবসময় তারা পেশাদার, আর দর্শকদের জন্য এটি একটি চমক হবে।

পরিচালক জানান, এ গান শুধু সিনেমার দৃশ্য নয়, বরং একটি সম্পর্কের নতুন সূচনাও তুলে ধরবে। শুটিং দেখতে স্থানীয়দের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন একা, নিশু, কাজী হায়াৎসহ অনেকে। আগামী বছর মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি।