জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক করা হয়েছি বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার দুপুরে এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা আলামিন শেখ এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক হয়েছে। তাই কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি।
এছাড়া জানা যায়, আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে একাধিক ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে।
একজন সাংবাদিকের নম্বরে পাঠানো বার্তায় বলা হয়, আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দিব।
আরেক সাংবাদিককে লেখা হয়, আমার বিকাশে এখন ৩০ হাজার টাকা লাগবে। দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দিব।
এমআর
প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ