দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে আগামী ১ নভেম্বর থেকে। প্রতিদিন দুই হাজার পর্যটক যাওয়ার অনুমতি মিলবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

তিনি বলেন রাত্রিযাপনের জন্য অনুমতি দেওয়া হবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।

মাত্র চার মাসের জন্য সেন্টমার্টিন খোলা প্রসঙ্গে সেখানকার স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিবেশকে ঝুঁকির মধ্যে রেখে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পর্যটন দিবস উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন। আলোচনায় সেন্টমানটিন সহ দেশের সকল পর্যটন স্পষ্টের বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান উপদেষ্টা।