চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে
প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

প্লাস্টিক দিন, গাছ নিন স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মাঝে ফলজ, বনজ, ঔষধি, এবং ফুলের গাছ বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি ইলিয়াস বলেন, আমরা প্লাস্টিকের ব্যবহার কমাতে এই উদ্যোগ নিয়েছি। সেসাথে বৃক্ষরোপণে উৎসাহিত করতে আমরা ‘প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ’ এই কর্মসূচি হাতে নেই।