গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নিভাতে গিয়ে নিহত ও আহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৩ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, ঢাকায় জাতীয় বার্ণ ইন্সিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা প্রধান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাগণ চেক হস্তান্তর করেন।
এছাড়াও চিকিৎসারত , খন্দকার জান্নাতুল নাঈম ওয়ার হাউস ইন্সপেক্টর ৪২ শতাংশ দগ্ধকে দুই লাখ টাকা এবং মুহাম্মদ জয় হাসান ফায়ার ফাইটার ৫ শতাংশ দগ্ধকে ১ লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর করা হয়েছ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে আগুন নেভাতে গিয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী এবং কারখানার একজন কর্মী দগ্ধ হয়েছেন।
প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ণ