রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় এসে পৌঁছেছে। এমভি পার্থ নামে একটি জাহাজ এই গম বহন করে নিয়ে এসেছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে গমের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। শিগগিরই গম খালাস করা হবে।
উল্লেখ্য, ৫২ হাজার ৫শ’ মেট্রিক টন গমের মধ্যে ৩১ হাজার ৫শ’ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।