পুঁজিবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়ে চললেও এর কোনো কারণ জানে না বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো নোটিশের জবাবে সোমবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে জিকিউ বলপেন।
ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার বিষয়টি জানতে চেয়ে কোম্পানিকে নোটিশ পাঠানো হয়েছিল। জবাবে কোম্পানি জানায়, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তথ্য বলছে, গত ৩ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ২২৫ টাকা ৫০ পয়সা। রোববার (২৮ সেপ্টেম্বর) বাজার শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৬ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ এই সময়ে শেয়ারদর বেড়েছে ৩৭১ টাকা ২০ পয়সা।
ডিএসই এই ধারাবাহিক বৃদ্ধিকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছে।
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ