সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ফলে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ। তৃতীয় স্থানে থাকা সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ৮ দশমিক ১১ শতাংশ।
এছাড়া দর বৃদ্ধির শীর্ষ দশে আরও রয়েছে— সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, কে অ্যান্ড কিউ বাংলাদেশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, প্রগতি ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, একমি পেস্টিসাইড লিমিটেড।
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০০ অপরাহ্ণ