দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) প্রতি দাম ৪১৫ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার নতুন দাম দাঁড়ালো ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেওয়া হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে এ দাম কার্যকর হবে।