সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার টাকার। এর ফলে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেছে সোনালী পেপার।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ৪৪ লাখ ২৮ হাজার টাকা। আর তৃতীয় স্থানে থাকা রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৬ লাখ ৪ হাজার টাকা।

এছাড়াও, লেনদেনের শীর্ষ দশে জায়গা করে নিয়েছে নিম্নলিখিত কোম্পানিগুলো— ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি, খান ব্রাদার্স, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, কে এন্ড কিউ বাংলাদেশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি।