বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আজ রাত ১০ টায় দলটির ভেরিফাইড ফেজবুক পেজের এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ