দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সর্বোচ্চ মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা— যা এ পর্যন্ত সর্বোচ্চ।

শনিবার (৪ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রোববার (৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় আনা হয়েছে।

নতুন দামে— ২২ ক্যারেট: প্রতি ভরি ১,৯৭,৫৭৬ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ১,৮৮,৫৯৫ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৬১,৬৫১ টাকা, সনাতন: প্রতি ভরি ১,৩৪,২৫৩ টাকা, তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।