বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও প্রাতঃরাশ বৈঠকে মিলিত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) সকাল ৯টায় ঢাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনা করেন।
বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে তারা বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইজারল্যান্ড বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। উভয়পক্ষই ভবিষ্যতে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও সহযোগিতা আরও জোরদারের আশা প্রকাশ করেন।
রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন—
সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি। সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক ও প্রেস অফিসার খালেদ চৌধুরী।
অন্যদিকে, জামায়াতের আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন—
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, আমীরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ