বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কসোভোর মান্যবর রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও প্রাতঃরাশ বৈঠকে মিলিত হয়েছেন।

বৈঠকটি সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা এলাকায় জামায়াত আমীরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত লুলজিম প্লানা জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। বৈঠকটি আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয়ে বাংলাদেশে বর্তমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও কসোভোর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কসোভোর দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।