দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৭২৬ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সোমবার পর্যন্ত প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়।
নতুন দাম মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর (প্রতি ভরি সোনা): ২২ ক্যারেট- ২,০০,৭২৬ টাকা, ২১ ক্যারেট- ১,৯১,৬০৫ টাকা, ১৮ ক্যারেট- ১,৬৪,২২৯ টাকা, সনাতন পদ্ধতি- ১,৩৬,৪৪৫ টাকা।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
রুপার দাম (প্রতি ভরি): ২২ ক্যারেট- ৩,৬২৮ টাকা, ২১ ক্যারেট- ৩,৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২,৯৬৩ টাকা। সনাতন পদ্ধতি- ২,২২৮ টাকা
সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের স্বর্ণবাজারে আবারও রেকর্ড তৈরি হলো। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধির প্রভাবই স্থানীয় বাজারেও পড়ছে।
প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ