সিলেটের মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসার পর মোগলাবাজার এলাকায় পৌঁছে লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের সিলেট স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।
প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১০:২০ পূর্বাহ্ণ