জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পর তিনি সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।

উল্লেখ্য, ডা. তাহের ২২ সেপ্টেম্বর রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ডা. তাহেরকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন—

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মাদ শাহজাহান,
এছাড়াও ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নেতা-কর্মী এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।