ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত দুই পৃথক আদেশে এ পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন—

মুঈদ মোহাম্মদ রুবেল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস্‌ বিভাগ), তাঁকে পদায়ন করা হয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে।

মোহাম্মদ বেলায়েত হোসাইন, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ), তাঁকে পদায়ন করা হয়েছে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) হিসেবে।

মো. আকতারুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ওয়ারী বিভাগ, যাত্রাবাড়ী জোন), তাঁকে পদায়ন করা হয়েছে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে।

অন্যদিকে এক আদেশে—

সহকারী পুলিশ কমিশনার ফারজানা হককে রমনা বিভাগের ধানমন্ডি জোনে ট্রাফিক শাখায় এবং সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহেল বাকীকে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনে ট্রাফিক শাখায় পদায়ন করা হয়েছে।