সিলেটে উদয়ন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় বাংলাদেশ রেলওয়ে দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— লোকোমাস্টার মো. ইলিয়াস এবং সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমান।
শনিবার (৭ অক্টোবর) সকালে সিলেটের মোগলাবাজার রেলস্টেশনের কাছে ট্রেনটির একটি কোচ লাইনচ্যুত হয়। এতে সিলেট রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। ফলে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটে।
এ ঘটনায় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের (ডিএম) নির্দেশে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন— বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা), বিভাগীয় প্রকৌশলী-২ (ঢাকা), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো, ঢাকা) এবং বিভাগীয় সিগন্যাল প্রকৌশলী (ঢাকা)।
প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ