জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ৩০টি বিষয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন গবেষক ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। অনলাইন আবেদন করার শেষ সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রোগ্রামে দেশীয় চাহিদা, উন্নয়ন, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আবেদন ও ফি-

সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন গেটওয়ে থেকে নির্ধারিত পে-স্লিপ ডাউনলোড করে এমফিল প্রার্থীদের ১,৫০০ টাকা এবং পিএইচডি প্রার্থীদের ২,০০০ টাকা আবেদন ফি সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে।
এরপর আবেদনকারীদের ৫ নভেম্বরের মধ্যে অনলাইন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
যেসব প্রার্থী ইতোমধ্যে আবেদন ও ফি সম্পন্ন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

সময়সূচি- লিখিত পরীক্ষা: ১৮ নভেম্বর, ফল প্রকাশ: ২৫ নভেম্বর, সাক্ষাৎকার: ৩০ নভেম্বর–৩ ডিসেম্বর, মেধাতালিকা প্রকাশ: ৯ ডিসেম্বর, ভর্তি কার্যক্রম: ১১–২২ ডিসেম্বর, কোর্সওয়ার্ক শুরু: ১ জানুয়ারি ২০২৬

বিস্তারিত তথ্য-

ভর্তি সংক্রান্ত সকল তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- www.nu.ac.bd/admissions।
এছাড়া, সংশ্লিষ্ট একাডেমিক কমিটির চেয়ারম্যানদের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।