বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম তুরস্কে পৌঁছেছেন।
স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ইস্তাম্বুলে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি।
শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, শহিদুল আলম তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইসরাইল থেকে ফেরেন।
ইস্তাম্বুলে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
এর আগে শহিদুল আলমের মুক্তি এবং ইসরাইল থেকে তার প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ