রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
রবিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সরকারের পক্ষ থেকে জানানো হয়,
এই স্মৃতিস্তম্ভটি জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো নাগরিকদের স্মরণে নির্মিত হবে। এতে গণআন্দোলনের ইতিহাস ও শহিদদের স্মৃতি ধারণ করা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনচেতা চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ