কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্টার করতে হবে। এ বিষয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়,
> “নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিমকার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডসমূহ ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করুন।”
নিজের এনআইডির বিপরীতে কয়টি সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে গ্রাহকরা ফোনে লিখে পাঠাতে পারবেন—
*১৬০০১#, এরপর নিজের এনআইডির শেষ ৪ ডিজিট।
বিটিআরসি আরও জানায়, যদি গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করেন, তবে কমিশন দৈবচয়ন ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলো বাতিল করবে।
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ