বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘ’-এর ২০২৫-২৬ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমন দাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সপ্তক বড়ুয়া মিছিল।

গত ১৩ অক্টোবর (সোমবার) রাতে সংগঠনটির মডারেটর, বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. কাউসারুল ইসলাম নতুন কার্যকরী কমিটির ঘোষণা দেন।

নতুন কমিটির সদস্যরা-

সহ-সভাপতি: আকিব শাহেদ, আবদুল্লাহ আল মাসুম তীব্র, মাহফুজুল হাসান অভি, নাজমুস সাকিব, জাফরিন মোসতারি জোয়া ও দীপ্ত সেন গুপ্ত।
যুগ্ম সাধারণ সম্পাদক: প্রদ্যুৎনো পুরোহিত প্রত্যয়, মাইশা হাসান তাহানি, তৌহিদ ই এলাহী শাফি, সামিউল মাহি ও এ এস মাহি চৌধুরী।

সভাপতি ইমন দাশের অনুভূতি-

“বুটেক্স জীবনের শুরু থেকে একাধিক ক্লাবিং করতে করতে কবে বড় হয়ে গেছি, টেরই পাইনি। এই যাত্রায় সঙ্গে থাকা সকলের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ— তাদের কারণেই আজকের আমি,” বলেন নবনির্বাচিত সভাপতি ইমন দাশ।
তিনি আরও বলেন, “একটি ক্লাবের সবচেয়ে বড় শক্তি তার সদস্যরা— বিশেষ করে জুনিয়ররা। আমাদের লক্ষ্য শুধু ক্যাম্পাস নয়; একাত্তর সাংস্কৃতিক সংঘ, বুটেক্সের নাম দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া। একসঙ্গে কাজ করে আমরা প্রমাণ করব— একাত্তর মানেই ঐক্য, সংস্কৃতি আর সৃজনশীলতার স্পন্দন।”

সাধারণ সম্পাদক সপ্তক বড়ুয়ার বক্তব্য-

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সপ্তক বড়ুয়া মিছিল বলেন,
“প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই ক্লাবের প্রাক্তন সব সদস্য ও সিনিয়র ভাইদের, যারা আমার ওপর আস্থা রেখেছেন। এটি শুধু পদ নয়, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চেতনা ও সৃজনশীলতাকে আরও উজ্জীবিত করার দায়িত্ব।”
তিনি আরও যোগ করেন,
“আমরা ক্লাবে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে সবাই স্বাধীনভাবে সংস্কৃতি চর্চা করতে পারবে।”

নবগঠিত ২০২৫-২৬ মেয়াদের কার্যকরী কমিটি আগামী এক বছর বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের দায়িত্বে থাকবে।