চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশ করা হবে।
সকাল ১০টায় দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যেভাবে জানা যাবে ফলাফল-
ওয়েবসাইটে:
www.educationboardresults.gov.bd এ প্রবেশ করে বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে:
সংশ্লিষ্ট স্কুল, কলেজ বা পরীক্ষাকেন্দ্র থেকেও ফল পাওয়া যাবে।
এসএমএসে:
মোবাইলে লিখুন —
HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> 2025
তারপর পাঠান 16222 নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2025 পাঠিয়ে দিন 16222-এ।
ফল পুনঃনিরীক্ষণ-
ফল পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত।
শিক্ষার্থীরা আবেদন করতে পারবে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে।
শিক্ষা বোর্ডের কার্যালয়ে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
পরীক্ষার্থী সংখ্যা-
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
পরীক্ষা অনুষ্ঠিত হয় দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।
প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:২০ অপরাহ্ণ