চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। বুধবার (১৫ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাসের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়, মোট ১২৪টি ভোট কাস্ট হয়েছে।
ভিপি (সহ-সভাপতি) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হৃদয় পেয়েছেন ৩৪ ভোট,
শিবির সমর্থিত প্যানেলের ইব্রাহিম রনি পেয়েছেন ২৭ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে শিবির সমর্থিত সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট,
ছাত্রদল সমর্থিত শাফায়েত হোসেন পেয়েছেন ১৪ ভোট।
এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে ছাত্রদল সমর্থিত তৌফিক পেয়েছেন ৩৮ ভোট,
শিবির সমর্থিত মুন্না পেয়েছেন ১১ ভোট।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ওএমআর পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং ফলাফল সরাসরি প্রদর্শনের জন্য ১৪টি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়।
চলমান চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে ৪১৫ জন প্রার্থী এবং হল সংসদের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:৪২ পূর্বাহ্ণ