চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মাস্টার দা সূর্য সেন হলের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলে দেখা যায়, ভিপি ও এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা, আর জিএস পদে জিতেছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।
ফলাফল:
ভিপি (সহ-সভাপতি): ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হৃদয় পেয়েছেন ১৪১ ভোট,
শিবির সমর্থিত ইব্রাহিম রনি পেয়েছেন ১৩০ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক): শিবির সমর্থিত সাঈদ বিন হাবিব পেয়েছেন ১৭৫ ভোট,
ছাত্রদল সমর্থিত শাফায়েত হোসেন পেয়েছেন ৫৩ ভোট।
এজিএস (সহকারী সাধারণ সম্পাদক): ছাত্রদল সমর্থিত তৌফিক পেয়েছেন ১৭০ ভোট,
শিবির সমর্থিত মুন্না পেয়েছেন ৬৫ ভোট।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ওএমআর পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং ভোট গণনার ফলাফল সরাসরি প্রদর্শনের জন্য ১৪টি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়।
চলমান চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:৫০ পূর্বাহ্ণ