চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শহীদ আবদুর রব হলের কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলে দেখা যায়, ভিপি ও জিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা, আর এজিএস পদে জিতেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী।

ফলাফল:

ভিপি (সহ-সভাপতি): শিবির সমর্থিত ইব্রাহিম রনি পেয়েছেন ৬৪৯ ভোট,
ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হৃদয় পেয়েছেন ২৮২ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক): শিবির সমর্থিত সাঈদ বিন হাবিব পেয়েছেন ৬৩৬ ভোট,
ছাত্রদল সমর্থিত শাফায়েত হোসেন পেয়েছেন ১৫৭ ভোট।

এজিএস (সহকারী সাধারণ সম্পাদক): ছাত্রদল সমর্থিত তৌফিক পেয়েছেন ৫৪০ ভোট,
শিবির সমর্থিত মুন্না পেয়েছেন ৩৬৯ ভোট।

আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ওএমআর পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং ফলাফল সরাসরি প্রদর্শনের জন্য ১৪টি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে।

চলমান নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।