চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা ও ফল ঘোষণা। ঘোষিত ফলাফলে মেয়েদের বিজয়-২৪ হলে ভিপি (সহ-সভাপতি) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ইব্রাহীম হোসেন রনি এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়ের চেয়ে।
ফলাফলে দেখা যায়,
ভিপি পদে: ইব্রাহীম হোসেন রনি (শিবির) পেয়েছেন ৬৪৪ ভোট, সাজ্জাদ হোসেন হৃদয় (ছাত্রদল) পেয়েছেন ২৮৮ ভোট।
জিএস পদে: সাঈদ বিন হাবিব (শিবির) ৬৮৯ ভোট, শাফায়াত হোসেন (ছাত্রদল) ৮৯ ভোট।
এজিএস পদে: আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) ৫৬৯ ভোট, সাজ্জাত হোসেন মুন্না (শিবির) ৩৮৯ ভোট।
বুধবার (১৫ অক্টোবর) রাতে সোয়া ২টার দিকে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. এনায়েত উল্যা পাটওয়ারী। সমাজবিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে এ ফল ঘোষণা করা হয়।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:২০ পূর্বাহ্ণ