রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে রোকেয়া হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়— সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৭৫২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২১১ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য জোট’-এর সালাহউদ্দিন আম্মার ৬৬১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন,
আর ছাত্রশিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন ৩৭৭ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত এস এম সালমান সাব্বির ৩৪৬ ভোট পেয়ে এগিয়ে আছেন,
অপরদিকে ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৯৯ ভোট।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোকেয়া হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয় রাতেই।
প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ণ