রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বেগম খালেদা জিয়া হলের কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ঘোষিত ফলাফলে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ ৪৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৩৭ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য জোট’-এর সালাহউদ্দিন আম্মার ৩৫২ ভোট পেয়ে এগিয়ে আছেন,
আর ছাত্রশিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন ২৯৫ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত এস এম সালমান সাব্বির ২৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন,
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৭১ ভোট।
প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ণ