বাংলাদেশ থেকেই এখন নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন করা যাবে। আগামী ২ নভেম্বর থেকে ঢাকা থেকেই সরাসরি ভিসা আবেদন গ্রহণ শুরু করবে নেদারল্যান্ডস দূতাবাস।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, শেনজেন ভিসার আবেদন ভিএফএস গ্লোবাল–এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদনকারীরা আগামী ১৬ অক্টোবর থেকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

দূতাবাস জানায়, স্বল্পস্থায়ী (শেনজেন) ভিসার প্রক্রিয়াকরণে ৪৫ দিন সময় লাগবে। আবেদন জমা দেওয়ার দিন থেকেই এ সময় গণনা শুরু হবে।

প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানতে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।