দুর্যোগ পরবর্তী অন্তবর্তীকালীন সময়ে আমদানি, রফতানি ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে আগামী ২৪ ও ২৫ অক্টোবর (শুক্রবার ও শনিবার) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস হাউস, ঢাকা।
বুধবার (২২ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।
এতে জানানো হয়, কাস্টমস হাউস, ঢাকার শুল্কায়ন টিমসমূহ এবং এর অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে আমদানি-রফতানি কার্যক্রম গতিশীল রাখতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, উক্ত নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সকল কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’—বিজ্ঞপ্তিতে এমনটি উল্লেখ করে স্বাক্ষর করেন কাস্টমস হাউস, ঢাকার জয়েন্ট কমিশনার সুমন দাশ।
এমআর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ