চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর, মনোহরপুর ও সুবিদপুর বাজার এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চাঁদপুর-১ কচুয়া আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাবিবুল বাশার।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা” সম্পর্কে সাধারণ মানুষের কাছে বিস্তারিত তুলে ধরেন।

হাবিবুল বাশার বলেন,

> “বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি দেশের জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্র কাঠামো সংস্কারের এই ৩১ দফা বাস্তবায়িত হলে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।