বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এই ঘোষণা দেন।
“ধর্ম-নৈতিকতার ওপর সমুন্নত জাতির পরাজয় নেই” সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন—
> “বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃজন করা হবে। যে জাতি ধর্মীয় ও নৈতিকতার ওপর সমুন্নত থাকে, সেই জাতির কখনো পরাজয় হয় না।”
তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে সরকার পরিবর্তনের বিকল্প নেই।
বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য অভিযোগ করে বলেন—
> “বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সংগঠনের মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। নীতি-নৈতিকতা বিবর্জিত কোনো জাতি শক্তিশালী পরিচয় লাভ করতে পারে না।”
তিনি আরও মন্তব্য করেন—
> “যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের উত্থান বা উৎপাত ঘটবে না।”
প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ