নভেম্বরের শেষের দিকে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সৌদি আরব থেকে ওমরা শেষ করে তিনি প্রথমে লন্ডনে ফিরে, এরপর ঢাকার ফ্লাইট ধরবেন।
রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এ তথ্য নিশ্চিত করেন। তাঁর কথায়, তারেক রহমান সম্ভবত নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে দেশে পৌঁছাবেন।
তারেক রহমানের দেশে ফেরার জন্য বিএনপি ইতিমধ্যেই একটি নিরাপত্তা কমিটি গঠন করেছে। সম্ভাব্য সময় অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে। জাপান থেকে বুলেটপ্রুফ গাড়ি আসার কথাও উল্লেখ করেছেন কমিটির একজন সদস্য।
ফেরার পর তিনি ঢাকার গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন।
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ