অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন ঢাকা মেইলের জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তফা ইমরুল কায়েস।

চলতি বছর বিল্লাল হোসেন নামে একজনের প্রতারণা নিয়ে ‘আয়নাবাজি’ শিরোনামে ঢাকা মেইলে করা দুই পর্বের প্রতিবেদনের জন্য অনুসন্ধান বিভাগে ইমরুল কায়েসকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

শনিবার রাতে গুলশানের লেকশো হাইটস হোটেলে ডিজিটাল মিডিয়া ফোরামের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। ঢাকা পোস্টের সম্পাদক কামরুল ইসলাম এবং এফবিসিসিআই এর পরিচালক রশিদ আহমেদ হোসাইনী পুরস্কার তুলে দেন।

এছাড়াও অনুষ্ঠানে ডিজিটাল মিডিয়ায় সেরা কনটেন্ট, প্রতিবেদনের জন্য আরও ১৮ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে এক্সিলেন্স পারফরমার (অনুসন্ধানী সাংবাদিকতা-অনলাইন বিভাগ) এ দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার জাফর আহমেদ, ট্রেন্ট খবর বিভাগে আতিক হাসান শুভ, দৈনিক নতুন সংবাদের খান শান্ত, গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া হেড ইমরান হক, ডেইলি সানের জাহিদুল ইসলাম, বার্তা ২৪ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সিফাত রানা, এখন টেলিভিশনের আসিফ ইকবাল, এনটিভি অনলাইনের পাবনা প্রতিনিধি পলাশ হোসাইন, দৈনিক কালবেলার মেহেরপুর প্রতিনিধি খান মাহমুদ আল রাফি, চট্টগ্রাম প্রতিদিনের এসকে সাগর, বৈশাখী টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার ওবাইদুল হাসানাত, দৈনিক করতোয়ার সামিউল আলিম, ঢাকা পোস্টের হেড অফ অনলাইন সাইফুল ইসলাম, নিউজ২৪ টেলিভিশনের শারমিন পারভীন, রূপালী বাংলাদেশের সুলায়মান হোসেন শাওন, বিজনেস স্ট্যান্ডার্ড এর মাহির দিয়ান মাহদী, বাংলা৫২ এর কানাডা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মজিদ সুজন, গ্লোবাল টিভির আব্দুল খালেক ও বৈশাখী টিভির অনলাইন রিপোর্টার তন্ময় উদদৌলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এছাড়া কালবেলার অনলাইন সম্পাদক পলাশ মাহমুদ, দীপ্ত টিভির অনলাইন ইনচার্জ মাসুদ বিন আব্দুর রাজ্জাক, অনলাইন মিডিয়া ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মোস্তফা ইমরুল কায়েস ২০১৩ সালে ঢাকায় অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি বাংলা মেইল, বাংলা নিউজ, দৈনিক বর্তমান, প্রিয় ডটকম, দৈনিক সময়ের আলো পত্রিকায় কর্মরত ছিলেন। তার আগে ছাত্র থাকাকালীন রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকা দিয়ে সাংবাদিকতার হাতেখড়ি হয়।

এর আগে প্রবাসীদের দুঃখ, কষ্ট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে ২০১৮ এবং ২০২২ ‘ব্রাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন ইমরুল। চলতি বছর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ এবং এর আগে ২০১৮ স্বাস্থ্য বিষয়ে প্রতিবেদনের জন্য রেড অরেঞ্জ এবং ২০১৯ সালে আস্থা প্রজেক্টের মিডিয়া ফেলোশিপ পান।