বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ রোববার রাজধানীর কাওরানবাজারে পেট্রোবাংলার ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে এই শপথ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব মো: রেজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম।

শপথ বাক্য পাঠ করান পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ও মহাব্যবস্থাপক (ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট) মো: গোলাম মোর্তযা।
বিশেষ অতিথি হিসেবে পেট্রোবাংলা’র পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বশীলভাবে সংগঠনের নেতৃত্ব দিয়ে পেট্রোবাংলার অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এর আগে গত ১৫ অক্টোবর পেট্রোবাংলার অবস্থিত ড. হাবিবুর রহমান অডিটরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে উপমহাব্যবস্থাপক (ভিজিলেন্স) এম নাসিমুল আলীম, সিনিয়র সহ-সভাপতি পদে মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মোঃ শামীম হাসান, সহ-সভাপতি পদে উপমহাব্যবস্থাপক (এমইএআই) মোঃ শরিফুল ইসলাম ও উপমহাব্যবস্থাপক (এক্সপ্লোরেশন) শাম্মী আক্তার নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ফজলুল হক,
যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম, সহকারী সম্পাদক মোঃ সাকিব মেহেদী নির্বাচত হন।
এছাড়া তৌহিদুর রহমান, নাজমুল হাসান, মোঃ আশিক হোসেন, মোঃ শাহরিয়ার সাগর, মোঃ আবীর হোসাইন, মোঃ শাহাদাত হোসেন, সাবিনা আক্তার রুনা, মোঃ আফজাল হোসেন, মোঃ নাজমুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, উপব্যবস্থাপক (প্রশাসন) বিভিন্ন পদে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এমআর