সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশের সীমানা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ ৭ জন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মায়ানমারের আরাকান আর্মি। 

বুধবার (২৯ অক্টোবর) টেকনাফের কায়ুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান— “টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালীয়া পাড়ার বাসিন্দা শওকত আলমের ছেলে শাওন আহমেদের মালিকানাধীন ট্রলার সীঁতা এলাকায় মাছ ধরার সময় মায়ানমারের স্পিডবোট এসে জিম্মি করে তাদের নিয়ে গেছে।”

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন- স্থানীয় সূত্রে এমন খবর পাইছি—একটি ট্রলারসহ ৭ জন জেলে আটক হয়েছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি বিজিবি ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে।”

বিজিবি সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর থেকে এই (২৮ অক্টোবর) তারিখ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ৩২২ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়েছে। এর মধ্যে কিছু উদ্ধার হলেও ১৭টি ট্রলার ও ১৩৩ জন এখনও মুক্তি পায়নি।