দেশের বর্তমান রাজনৈতিক উত্তেজনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

দলীয় সূত্র জানায়—
স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে যে কৌশলগত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সেগুলোই সংবাদ সম্মেলনে প্রকাশ করা হতে পারে। বিশেষ করে— নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমন্বয়, জাতীয় রাজনীতির সর্বশেষ প্রেক্ষাপট, এসব ইস্যুতে দলের অবস্থান পরিষ্কার করা হবে বলে ইঙ্গিত মিলেছে।

প্রার্থী চূড়ান্ত ও জোট রাজনীতিতে তৎপর বিএনপি, দলটি বর্তমানে—সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত, মিত্র জোটগুলোর সঙ্গে আসন বণ্টন, মাঠপর্যায়ে কর্মসূচি সমন্বয়
ইত্যাদিতে ব্যস্ত সময় পার করছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ অক্টোবর) গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে ছয়জন নেতার সম্ভাব্য আসন নিয়ে মতবিনিময় করেছে দলটি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন ও আন্দোলন—দুই ফ্রন্টেই বার্তা দিতে পারে, যা চলমান রাজনৈতিক সমীকরণকে আরও স্পষ্ট করবে।